ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ

খেলাধুলা

আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত

2026-01-04T15:17:36+00:00
2026-01-04T15:17:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ১০৮)
X

আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে দল পাঠাতে পারবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার ই-মেইলের মাধ্যমে বিষয়টি আইসিসিকে অবহিত করেছে বিসিবি। বার্তায় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বলা হয়, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশ নেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনও দেশে সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ‘খুব শিগগিরই আমরা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করবো।’





  বিষয়:   ভারত  বাংলাদেশ  বিশ্বকাপ  আইসিসি  বিসিবি 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy