ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী

2026-01-04T18:51:15+00:00
2026-01-04T18:53:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৬:৫৩ পিএম  (ভিজিট : ৭৮)
X

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী, ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট বন্ধ থাকবে।

রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তা এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের যাত্রীদের জন্য ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা করা হবে।

এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ /+৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy