সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত স্থগিত

অর্থনীতি ডেস্ক

অর্থ-বানিজ্য

সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত

2026-01-04T18:54:42+00:00
2026-01-04T18:57:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত স্থগিত
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৬:৫৭ পিএম  (ভিজিট : ৭৪)
X

সঞ্চয়পত্রের মুনাফা হার কমানোর সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নথি পাঠানো হলে তাতে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন থেকে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমায় সরকার। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কেনা সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তিতে মুনাফা করা হয়েছিল প্রায় সাড়ে ১০ শতাংশ। এতদিন যা ১২ শতাংশের কাছাকাছি ছিল। আগামী ছয় মাসে কেনা সঞ্চয়পত্রে নতুন এ মুনাফাহার কার্যকর হবে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy