শীতে কাঁপছে দেশ, আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

পৌষের শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

2026-01-05T10:18:19+00:00
2026-01-05T10:18:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শীতে কাঁপছে দেশ, আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ এএম   (ভিজিট : ৯৭)
X

পৌষের শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দেশের সাত জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ঘন কুয়াশায় মোড়ানো। তীব্র শীতে ঘর থেকে বের হতে না চাইলেও জীবন-জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হয় কর্মজীবীদের।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের সাত জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলাগুলো হলো: পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি বলছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এছাড়া চলতি মাসের মধ্যে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার (৫ জানুয়ারি) রাত থেকে তাপমাত্রা ক্রমাগত কমতে পারে। আর চলতি মাসে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 




  বিষয়:   শৈত্যপ্রবাহ  শীত 



Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy