সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু করল এনবিআর

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ

2026-01-05T10:45:06+00:00
2026-01-05T10:45:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু করল এনবিআর
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ৫৫)
X

সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) কর্তৃক জারি করা সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে এএসওয়াইসিইউডিএ অবকাঠামো এবং সংবেদনশীল তথ্য সম্পদের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার স্থাপন করা হয়েছে এবং এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এনবিআরের একটি বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এসওসি পরিচালনা করছে। এনবিআর চেয়ারম্যান রোববার আনুষ্ঠানিকভাবে নতুনভাবে স্থাপিত জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব এসওসির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে (২৪/৭ দিন) পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy