টানা শৈত্য প্রবাহে বিপর্যস্থ চুয়াডাঙ্গার জনজীবন

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

আবহাওয়া

টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। এ মওসুমে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে।

2026-01-05T11:03:35+00:00
2026-01-05T11:03:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা শৈত্য প্রবাহে বিপর্যস্থ চুয়াডাঙ্গার জনজীবন
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ এএম   (ভিজিট : ৪১)
X

টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। এ মওসুমে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে।  মাঝারি- মৃদু শৈত্য প্রবাহে কাহিল মানুষ ও প্রানীকুল। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাঁড় কাঁপানো শীতে সব'চে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমুল মানুষ। 

গত দু'সপ্তাহ ধরে টানা শৈত্য প্রবাহে জবুথবু জনজীবন। প্রায়দিনই চুয়াডাঙ্গার আকাশে  সুর্যের দেখা মেলেনি। তবে দুপুরের দিকে  সুর্য সামান্য  উঁকি দিলেও তেজ নেই। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। 

আজ সোমবার  (৫ জানুয়ারি)  সকাল ছয়টা ও নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৯.২° সেলসিয়াস  এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। 

চুয়াডাঙ্গায় এ মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা গত বুধবার (৩১ ডিসেম্বর)   রেকর্ড করা হয়েছিল ৮.০° সেলসিয়াস। এভাবে দ্রুত কমছে তাপমাত্রার পারদ। বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত থাকায় জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হচ্ছে না। শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। অনেকেই খড়-কাঠের আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। জীবন -জীবিকার তাগিদে অনেকে শীতে কাঁপতে কাঁপতে  কাজে বের হচ্ছে। 

জেলা- উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পুলিশ  নারী কল্যান সমিকি (পুনাক),বিভিন্ন এনজিও,  সামাজিক সংস্থা শীর্তার্ত মানুষের মাঝে শীতবস্ত্র,  কম্বল বিতরন করছে। তবে তা চাহিদার তুলনায় কম। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোঃ জামিনুর রহমান  জানান, তাপমাত্রার এ অবস্থা পুরো জানুয়ারি মাসজুড়ে বিরাজমান থাকতে পারে।






Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy