নাচোলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণভোট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

2026-01-05T15:21:17+00:00
2026-01-05T15:21:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাচোলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ৭৪)
X

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণভোট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ৫জানুয়ারি বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার। তিনি নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উক্ত আলোচনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার ওসি মো. আছলাম আলী। 

​এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।

উপস্থিত সকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবার লক্ষে প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy