দেশে ১৪ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসামে ১৪ সেকেন্ডের ব্যবধানে হালকা ও মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের অনেক এলাকা

2026-01-05T16:05:03+00:00
2026-01-05T16:05:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে ১৪ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৫১৭)
X

আসামে ১৪ সেকেন্ডের ব্যবধানে হালকা ও মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের অনেক এলাকা থেকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এরপর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

৫ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ১৩ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ১৪ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে (26.368°N 92.394°E)।

এরপর ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ২২ দশমিক ৮ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ৯ দশমিক ৪ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে (26.326°N 92.308°E)।

উৎপত্তিস্থলের ওই দুই জায়গার দূরত্ব ১০ কিলোমিটারের কম। দুই ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ৩৫ কিলোমিটার গভীরে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy