প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম (ভিজিট : ৭৫)

X
আফজল ফাউন্ডেশন এর পক্ষ থেকে আফজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা. শাকিল মুরাদ আফজল'র জন্ম বার্ষিকী উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ডা. হাসান বসরী সজলের অর্থায়নে, ডা. তারেক ও ডা. রমা পালের সার্বিক সহযোগিতায় পশ্চিম পাগলা আজমানাবাদ (ইসলামপুর) গ্রামে অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাকিল মুরাদ আফজল'র সভাপতিত্বে, শীত বস্ত্র বিতরণে অতিথি হিসাবে বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও শান্তিগঞ্জ সমাজল্যাণ সংস্থার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম, হযরত আবুবকর (রা.) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আবু সাঈদ। আলোনা সভা ও দোয়া মাহফিল শেষে শীত বস্ত্র বিতরণ করেন অতিথি বৃন্দ।