বাংলাদেশ না খেললে ভারতের কত কোটি রুপি লোকসান হতে পারে

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল

2026-01-06T10:22:44+00:00
2026-01-06T12:10:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ না খেললে ভারতের কত কোটি রুপি লোকসান হতে পারে
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:২২ এএম  আপডেট: ০৬.০১.২০২৬ ১২:১০ পিএম  (ভিজিট : ১১৪)
X

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। এ বিষয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কী সিদ্ধান্ত নেয়, তা সময়ই নির্ধারণ করবে। তবে এ সিদ্ধান্ত ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তের খবরে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, “আমরা এই লজ্জা নিজেদের ওপর নিজেরাই ডেকে এনেছি।” কারণ উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, আইসিসিকে পাঠানো চিঠিতে সেটিই উল্লেখ করেছে বিসিবি। 

এদিকে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে না খেললে আয়োজক হিসেবে ভারতের মর্যাদায় যেমন আঘাত আসবে, তেমনি আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে- প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। শেষ ম্যাচটি ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। ইডেনে ৬৩ হাজার এবং ওয়াংখেড়েতে ৩৩ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে। চারটি ম্যাচ মিলিয়ে প্রায় ২ লাখ ২২ হাজার টিকিটের বাজার তৈরি হয়।

আইসিসি ইতিমধ্যে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে। টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, বাংলাদেশের প্রতিটি ম্যাচের টিকেট মূল্য সর্বনিম্ন ১০০ রুপি থেকে শুরু হয়। ফলে এসব ম্যাচ ভারত থেকে সরে গেলে বিসিসিআইয়ের আয় কমতে পারে। তবে টিকিট বিক্রির অর্থ সরাসরি বিসিসিআই পায় না। আইসিসির সঙ্গে ভারতের চুক্তি অনুযায়ী, টিকিটের মালিকানা আইসিসি বিজনেস করপোরেশনের (আইবিসি)। বিসিসিআইয়ের ভূমিকা আয়োজক হিসেবে সীমিত। গেট মানি বা টিকিট বিক্রির পুরো অর্থ তারা পায় না; মূলত ম্যাচ–দিনের উদ্বৃত্ত আয়, স্থানীয় স্পনসরশিপ ও হসপিটালিটি বক্স থেকে আয় করে থাকে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বিসিসিআইয়ের সম্ভাব্য লোকসানের তিনটি পরিস্থিতি তুলে ধরা হয়েছে। যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার পর সেখানে অন্য কোনো ম্যাচ না দেওয়া হয়, তবে দর্শক উপস্থিতি ৬০–৯০ শতাংশ এবং গড় টিকিট মূল্য ৫০০–১৫০০ রুপি ধরে লোকসান হতে পারে ৭ থেকে ৩০ কোটি রুপি। অন্যদিকে, বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়া হলেও যদি সেখানে অন্য দলের ম্যাচ আয়োজন করা হয়, তবে লোকসান কমে আসতে পারে। তবে ইতালি–নামিবিয়ার মতো ম্যাচ হলে দর্শক চাহিদা কম থাকতে পারে। আবার ইংল্যান্ডের মতো দলের হাই ভোল্টেজ ম্যাচ হলে চাহিদা বেশি থাকায় লাভও হতে পারে।

আর যদি বাংলাদেশের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে শ্রীলঙ্কার চারটি ম্যাচ ভারতে আনা হয়, তবে বড় ধরনের আর্থিক ক্ষতি নাও হতে পারে। সেক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হবে লজিস্টিক ও নতুন করে পরিকল্পনা। এ পরিস্থিতিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচগুলোর বাইরে অন্য দলগুলোর ম্যাচ স্থানান্তরের বিষয়টি ভাবতে হতে পারে আইসিসিকে, কারণ এই দুটি দেশ শ্রীলঙ্কার বাইরে খেলবে না।




  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট বোর্ড  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল  ক্রিকেট  মোস্তাফিজ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy