সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা

অনলাইন ডেস্ক

জাতীয়

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি দ্বীপের

2026-01-06T13:23:55+00:00
2026-01-06T13:23:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ৪২)
X

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি দ্বীপের মানুষের জন্য করা হচ্ছে বিকল্প জীবিকার ব্যবস্থা।


মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্ট মার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যানের উপর কর্মশালায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, বহিরাগতদের সেন্ট মার্টিনে রিসোর্ট তৈরির দরকার নেই, পর্যটনের দায়িত্ব থাকবে স্থানীয়দের কাঁধেই।

সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ফিরিয়ে এনে ভবিষ্যতে দ্বীপটিকে সমৃদ্ধ অবস্থায় ফিরিয়ে আনতে সরকার মাস্টারপ্ল্যান করছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।

শীঘ্রই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে গেজেট প্রকাশের আশ্বাসও দেন সৈয়দা রিজওয়ানা হাসান।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy