বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকেপরিবর্তিত পরিস্থিতির কারণে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক বলে জানিয়েছে

2026-01-06T19:40:24+00:00
2026-01-06T19:58:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৭:৫৮ পিএম  (ভিজিট : ৯০)
X

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে পরিবর্তিত পরিস্থিতির কারণে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় চমক দেখিয়েছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফকে।


গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এরপর বিষয়টি নিয়ে দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয় এবং সাম্প্রতিক বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রিধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটে। 

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়। 


এরপর গত ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরদের মাধ্যমে আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এসব ঘটনার মধ্যেই বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে রিধিমা পাঠককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy