বিপিএল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমাকে বাদ দিল বিসিবি

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

2026-01-07T11:33:22+00:00
2026-01-07T11:33:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিপিএল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমাকে বাদ দিল বিসিবি
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ১৬১)
X

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে রিধিমা পাঠককে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে, তবে তারা এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেননি।

বিপিএলের এবারের আসরে উপস্থাপনা ও ধারাভাষ্যে বৈচিত্র্য আনার জন্য বিসিবি আন্তর্জাতিক মুখকে অন্তর্ভুক্ত করেছিল। রিধিমা পাঠকের পাশাপাশি পাকিস্তানি উপস্থাপিকা জয়নাব আব্বাসও উপস্থাপনা প্যানেলে ছিলেন। ধারাভাষ্য প্যানেলে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এবং ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যারেন গফ।

এবারের এই সিদ্ধান্তটি বাংলাদেশের ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। জানা গেছে, এই সিদ্ধান্ত উগ্রবাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি নিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় এবং জানায় যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফরে যাওয়ার ব্যাপারে তারা অপারগ। সেই সাথে বাংলাদেশ তার বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরের কোনো ভেন্যুতে আয়োজনের দাবি জানায়।

এছাড়া, গত সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার স্থানীয় অপারেটরদের মাধ্যমে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং বর্তমান উত্তেজনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিসিবি এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।




  বিষয়:   বিপিএল  বিসিবি  রিধিমা পাঠক  আইপিএল  মোস্তাফিজুর রহমান 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy