ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:৫৭ পিএম (ভিজিট : ৩০)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ঔষধ রাখায় ১১ টি ফার্মেসীকে দুই লক্ষাধিক টাকা অর্থদন্ড করেছে ভ্রম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন।
মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির দায়ে ১১ টি ফার্মেসীর প্রত্যেককে ২০ হাজার করে মোট ২ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযানে জেলা ঔষধ তত্বাবধায়ক আবু জাফরসহ ভূঞাপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ঔষধ রাখায় ১১টি ফার্মেসিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।