মাদারীপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে বুধবার সকালে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে

2026-01-07T18:40:57+00:00
2026-01-07T18:40:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে মতবিনিময় সভা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৫১)
X

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে বুধবার সকালে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোঃ আব্দুর রহিম।

সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছাঃ জেসমিন আকতার বানু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ।

মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোঃ আব্দুর রহিম বলেন, ১৯৯১ সালের নির্বাচনটা ছিল আমাদের জন্য মডেল। ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কারো কোন আপত্তি নেই। ঠিক তেমনিভাবে আগামী নির্বাচন সকলের কাছে যাতে গ্রহণযোগ্যতা পায় সে জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের আয়োজন করতে হবে। কোন বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেয়া যাবে না। সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে তাদের ভোট প্রদান করে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy