পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করার ক্ষেত্রে সার্ভিস চার্জ বা ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা

2026-01-08T13:05:29+00:00
2026-01-08T13:05:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম   (ভিজিট : ৯১)
X

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করার ক্ষেত্রে সার্ভিস চার্জ বা ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবেন।

বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ কোটার বিপরীতে বৈদেশিক মুদ্রা, নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারে। প্রতিটি বিক্রির তথ্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে যথাযথভাবে লিপিবদ্ধ (এনডোর্সমেন্ট) করা এবং মানি চেঞ্জারের অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের কাছ থেকে খেয়ালখুশিমতো চার্জ আদায় বন্ধে কয়েকটি নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সেখানে বলা হয়েছে, এনডোর্সমেন্ট ফি হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা নেওয়া যাবে। বৈদেশিক মুদ্রার পরিমাণ যা-ই হোক না কেন, এই সীমার বেশি অর্থ আদায় করা যাবে না। প্রতিটি মানি চেঞ্জারকে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এই এনডোর্সমেন্ট ফির চার্ট বা তালিকা প্রদর্শন করতে হবে। গ্রাহকের কাছ থেকে ফি সংগ্রহের পর অবশ্যই তাকে একটি লিখিত রসিদ প্রদান করতে হবে। নিরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনে প্রতিটি প্রতিষ্ঠানকে এই ফির সঠিক হিসাব এবং নথিপত্র সংরক্ষণ করতে হবে।

এর আগে গত বছরের মে মাসে ব্যাংকগুলোকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।




  বিষয়:   পাসপোর্ট  এনডোর্সমেন্ট 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy