জমকালো আয়োজনে রিড হোল্ডিংসের যুগপূর্তি উৎসব

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

আবাসন প্রতিষ্ঠান রিড হোল্ডিংস লিমিটেডের ১২ বছর পূর্তি উপলক্ষে “ঐতিহ্য ও গৌরবের যুগপূর্তি উৎসব” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭

2026-01-08T13:20:43+00:00
2026-01-08T13:40:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জমকালো আয়োজনে রিড হোল্ডিংসের যুগপূর্তি উৎসব
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ১:৪০ পিএম  (ভিজিট : ৭৩)
X

আবাসন প্রতিষ্ঠান রিড হোল্ডিংস লিমিটেডের ১২ বছর পূর্তি উপলক্ষে “ঐতিহ্য ও গৌরবের যুগপূর্তি উৎসব” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এ সময় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আদিবুল হুদা।

স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আদিবুল হুদা বলেন, রিড হোল্ডিংসকে ঘিরে আমাদের স্বপ্ন কেবল বড় নয়, সুদূরপ্রসারী।

তিনি জানান, রিড’কে কেবল একটি হোল্ডিং কোম্পানি হিসেবে নয়, বরং বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে মানুষের মনে জায়গা করে দিতে চাই।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাইয়ুম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, সিনিয়র অ্যাডভোকেট এ. এম. জিয়া হাবিব আহসান এবং চট্টগ্রাম বার কাউন্সিলের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে রিড হোল্ডিংস লিমিটেডের প্রকল্পভিত্তিক অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা করেন প্রতিষ্ঠাতা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া। পাশাপাশি রিড অর্কিড টাওয়ার (হালিশহর বি-ব্লক) এবং রিড তৈয়বুন হাইট্স (বহদ্দারহাট) প্রকল্পের ভূমি মালিক ও গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাটের চাবি হস্তান্তর ও উপহার সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে রিড হোল্ডিংস লিমিটেডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রাহকসহ বিভিন্ন প্রকল্পের গ্রাহকদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত সহযোগী ব্যক্তি, ঠিকাদার, প্রকৌশলী, আইনজীবী ও উদ্যোক্তাদের কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।

ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চট্টগ্রামের পরিচিত ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদেরও অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রিড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, রিড হোল্ডিংসের প্রতিটি প্রকল্প আমাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে। রিড হোল্ডিংসের এই ১২ বছর শেষ নয়, এটি নতুন এক যাত্রার সূচনা।

এ সময় তিনি বলেন, একটি প্রতিষ্ঠান দাঁড়ায় মানুষের বিশ্বাসে, আস্থায় এবং সম্পর্কের ভিত্তিতে। এই ১২ বছরে রিড হোল্ডিংস সেই বিশ্বাস অর্জনের চেষ্টা করেছে এবং আজকের এই জমকালো আয়োজন তারই প্রতিফলন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy