প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:১০ পিএম আপডেট: ০৮.০১.২০২৬ ১:৪১ পিএম (ভিজিট : ২০৭)

X
ফেনীর দাগনভূঞায় ফসলি জমির টপ সয়েল কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রচন্ড শীতকে উপেক্ষা করে মধ্যেরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট শাহীদুল আলম।
বুধবার (৭জানুয়ারি) রাত ১১ টা থেকে রাত ২টা পর্যন্ত দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়ন ও মাতুভূঞা ইউনিয়নসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি পরিবহনে জড়িত ১টি ট্রাক্টর জব্দ করা হয় এবং ১টি এস্কেভেটর নিয়ে আসা সম্ভব না হওয়ায় অকেজো করা হয়।
মাটি কাটার সাথে জড়িতদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউএলএওদের নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে আনসার সদস্যদের ১টি চৌকস টিম সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতা প্রদান করেন।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট শাহীদুল আলম জানান, ফসলি জমির টপসয়েল নষ্ট ও কৃষি জমির মাটি কাটার অপরাধে উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।