কোষ্ঠকাঠিন্য: নীরব স্বাস্থ্যঝুঁকি, কারণ ও প্রতিকার জানুন

মনজুরুল মাআবুদ

স্বাস্থ্য

কোষ্ঠকাঠিন্য (Constipation) একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা, যেখানে একজন ব্যক্তি সহজে ও স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারেন না। সাধারণত এক–দু’দিন

2026-01-08T13:28:12+00:00
2026-01-08T13:39:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোষ্ঠকাঠিন্য: নীরব স্বাস্থ্যঝুঁকি, কারণ ও প্রতিকার জানুন
মনজুরুল মাআবুদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ১:৩৯ পিএম  (ভিজিট : ২৫২)
X

কোষ্ঠকাঠিন্য (Constipation) একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা, যেখানে একজন ব্যক্তি সহজে ও স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারেন না। সাধারণত এক–দু’দিন পরপর মলত্যাগের ইচ্ছা হয় এবং মল শুষ্ক ও শক্ত হয়ে যায়। এই অবস্থাকেই কোষ্ঠকাঠিন্য বলা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, কেউ যদি পর্যাপ্ত আঁশযুক্ত খাবার গ্রহণ করার পরও সপ্তাহে তিনবারের কম মলত্যাগ করেন, অথবা দীর্ঘক্ষণ পায়খানায় বসে থেকেও মল পরিষ্কার না হয়, তখন সেটিকে কোষ্ঠকাঠিন্য হিসেবে বিবেচনা করা হয়।

কোষ্ঠকাঠিন্যের কারণ:
● শাকসবজি ও আঁশযুক্ত খাবার কম খাওয়া

● পর্যাপ্ত পানি পান না করা

● পর্যাপ্ত ঘুমের অভাব

● গর্ভাবস্থা

● দীর্ঘদিন বিছানায় শায়িত থাকা

● বেশি বয়স

● লৌহজাতীয় ওষুধ সেবন

● মানসিক চাপ, দুশ্চিন্তা ও বিষণ্নতা

● লিভারের রোগ ও পিত্তনালীর বাধা

● কোথাও পড়ে যাওয়া বা পেটে আঘাত পাওয়া

কোষ্ঠকাঠিন্যের লক্ষণ ও উপসর্গ:
কোষ্ঠকাঠিন্য শনাক্ত করা তুলনামূলকভাবে সহজ। সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়—

● মল শুষ্ক ও শক্ত হওয়া

● মলত্যাগে দীর্ঘ সময় লাগা

● অতিরিক্ত চাপ প্রয়োগের প্রয়োজন হওয়া

● মলত্যাগের পরও অসম্পূর্ণ মনে হওয়া

● খাবারে অরুচি

● পেটে গ্যাস ও অস্বস্তি

● তলপেট ও মলদ্বারের আশপাশে ব্যথা

● দীর্ঘদিন চললে দুর্বলতা অনুভব করা

● কখনও আঙুল, সাপোজিটরি বা অন্য উপায়ে মল বের করার চেষ্টা

কোষ্ঠকাঠিন্য নিজে কোনো রোগ নয়; এটি একটি উপসর্গ। পায়খানার বেগ থাকা সত্ত্বেও নানা কারণে নিয়মিত মলত্যাগ না হলে এ সমস্যা দেখা দেয়। বাংলাদেশের নারীদের মধ্যে এটি তুলনামূলক বেশি দেখা যায়।

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ ব্যবস্থা:
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ ও উপশমের জন্য নিচের বিষয়গুলো মেনে চলা যেতে পারে—

● মল নরম করার ওষুধ (ল্যাক্সেটিভ) প্রয়োজন হলে সীমিতভাবে ব্যবহার করা

● পাকা বড়ই চটকে খোসা ও বীজ ফেলে খাওয়া বা ছেঁকে অল্প পানি মিশিয়ে পান করা

● বেলের শরবত অত্যন্ত উপকারী

● ৩০–৩৫ গ্রাম পাকা বেলের শাঁস এক গ্লাস পানিতে মিশিয়ে দিনে দুইবার সেবন

● নিয়মিত ৫–১০ দিন পান করলে উপকার পাওয়া যায়

● প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা (প্রয়োজনে হালকা গরম পানি)

● বেশি করে শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার গ্রহণ

● তৈলাক্ত খাবার, ভাজাপোড়া ও অতিরিক্ত মাংস পরিহার
 
● প্রতিদিন সকালে ইসবগুলের ভুষি খাওয়া

● দুশ্চিন্তা ও মানসিক চাপ কমানোর চেষ্টা

● লাল আটার রুটি খাওয়া যেতে পারে, এতে আঁশ বেশি থাকে

● অতিরিক্ত পরোটা এড়িয়ে চলা

● নিয়মিত কায়িক পরিশ্রম ও ব্যায়াম করা

⚠️ যদি কোষ্ঠকাঠিন্যের সঙ্গে মলত্যাগের আগে বা পরে রক্ত আসে, অথবা মলের সঙ্গে রক্ত লেগে থাকে, তাহলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকিৎসা (Treatment):
● রোগের কারণ অনুযায়ী চিকিৎসা গ্রহণ

● প্রতিদিন নির্দিষ্ট সময় মলত্যাগের অভ্যাস গড়ে তোলা

● আঁশযুক্ত খাবার, শাকসবজি, ফলমূল ও পর্যাপ্ত পানি পান

● শায়িত রোগী ও বৃদ্ধদের ক্ষেত্রে হালকা ব্যায়াম উপকারী

● প্রয়োজন অনুযায়ী ভালো মানের ল্যাক্সেটিভ (যেমন: Ezygo ট্যাব/সিরাপ) ব্যবহার করা যেতে পারে, তবে নিয়মিত নির্ভরশীল হওয়া যাবে না

● দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা অস্ত্রোপচারের আগে এনিমা ব্যবহার করা যেতে পারে

● নিয়মিত ইসবগুলের ভুষি খাওয়ার অভ্যাস করা


কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ কিন্তু অবহেলা করলে জটিল সমস্যা তৈরি করতে পারে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপমুক্ত জীবনযাপনই এর প্রধান সমাধান। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy