লাগামহীন এলপিজির দাম নিয়ন্ত্রণ করবে কে?

বিশেষ প্রতিনিধি

জাতীয়

কাগজে-কলমে সরকারি দাম নির্ধারণ থাকলেও ঢাকাসহ সারাদেশে এলপি গ্যাসের বাজারে তার বিন্দুমাত্র প্রতিফলন নেই। সরকারি সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের বাইরে চড়া দামে বিক্রি হচ্ছে এলপিজি। দীর্ঘদিন ধরে লাইনের গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় দেশের বিপুলসংখ্যক মানুষ রান্নার জন্য সম্পূর্ণভাবে এলপিজির ওপর নির্ভরশীল। সরবরাহ না থাকার পাশাপাশি সিলিন্ডার বিক্রিও বন্ধ থাকায় সবমিলিয়ে ভোক্তাপর্যায়ে দুর্ভোগ বর্তমানে চরমে। ডিসেম্বরে বিইআরসি প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করে। অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭.৩২ টাকা করা হয়। নতুন বছরের শুরুতে জানুয়ারির জন্য আবারো দাম বাড়ানো হয়।

2026-01-08T15:31:51+00:00
2026-01-08T16:56:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাগামহীন এলপিজির দাম নিয়ন্ত্রণ করবে কে?
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৪:৫৬ পিএম  (ভিজিট : ১৭১)
X

কাগজে-কলমে সরকারি দাম নির্ধারণ থাকলেও ঢাকাসহ সারাদেশে এলপি গ্যাসের বাজারে তার বিন্দুমাত্র প্রতিফলন নেই। সরকারি সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের বাইরে চড়া দামে বিক্রি হচ্ছে এলপিজি। দীর্ঘদিন ধরে লাইনের গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় দেশের বিপুলসংখ্যক মানুষ রান্নার জন্য সম্পূর্ণভাবে এলপিজির ওপর নির্ভরশীল। সরবরাহ না থাকার পাশাপাশি সিলিন্ডার বিক্রিও বন্ধ থাকায় সবমিলিয়ে ভোক্তাপর্যায়ে দুর্ভোগ বর্তমানে চরমে।

ডিসেম্বরে বিইআরসি প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করে। অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭.৩২ টাকা করা হয়। নতুন বছরের শুরুতে জানুয়ারির জন্য আবারো দাম বাড়ানো হয়। 

এরপর গত ৪ জানুয়ারি বিইআরসি ঘোষণা দেয়, ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩০৬ টাকা হয়েছে। অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি পেয়ে ৫৯.৮০ টাকা হয়। তবে বাস্তব বাজারে এই নির্ধারিত দাম কার্যত অদৃশ্য। রাজধানীসহ বিভিন্ন জেলায় ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

ভোক্তাপর্যায়ে দুর্ভোগ চরমে
সিলিন্ডারের দাম বৃদ্ধির সাথে সাথে সরবরাহ বন্ধের কারণে এলপিজি বাজারে অনিশ্চয়তা ছড়িয়ে দিয়েছে। রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে গ্যাস সংকটের পাশাপাশি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের তথ্যও পাওয়া গেছে।

রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা ইমামুল ইসলাম বলেন, ‘মাত্র দুই সপ্তাহ আগে গ্রামের বাড়িতে ১২ কেজির সিলিন্ডার কিনেছি ১ হাজার ৩০০ টাকায়। অথচ ঢাকায় এসে একই সিলিন্ডারের দাম ৭০০ টাকা বেশি। কয়েকটি দোকানে ঘুরেও গ্যাস পাইনি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই ২ হাজার টাকায় কিনতে হয়েছে।’

উত্তর বাড্ডার বাসিন্দা মশিউর অর্ণব জানান, লাইনের গ্যাস না থাকায় বাসায় রান্নার একমাত্র ভরসা এলপিজি। গত সপ্তাহে গ্যাস শেষ হয়ে গেলে বাজারে গিয়ে চরম বিপাকে পড়েন তিনি। সরকার নির্ধারিত দামের কথা বললে দোকানদার ২ হাজার টাকা দাবি করেন।

একই এলাকার গৃহবধূ রুখসানা রহমান বলেন, বাসায় লাইনের গ্যাস থাকার পরও মাসে মাসে গ্যাসবিল বিল দিয়েও চুলায় আগুন জ্বলছে না। আগে তো রাত জেগে রান্নাবান্নার কাজ করতাম, কিন্তু গত ১ মাস যাবত দিনে কিংবা রাতে কখনই গ্যাস থাকছে না। বাজারে গিয়ে চড়া দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। 

কল্যাণপুরের বাসিন্দা সাদুল আহসান বলেন, ‘এক মাস আগে ১ হাজার ৪০০ টাকায় সিলিন্ডার কিনেছিলাম। এখন বাজারে এলপিজি নেই, থাকলেও চড়া দাম। এতে দুশ্চিন্তা বাড়ছে। আমাদের কষ্ট কেউ বোঝে না।’

যে কারণে এমন সংকট
বিক্রেতাদের দাবি, ডিলার পর্যায়ে গ্যাসের সংকটের কারণেই দাম বেড়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, দেশের দুটি বড় এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠান হঠাৎ করে গ্যাস আমদানি কমিয়ে দেওয়ায় বাজারে এমন সংকট তৈরি হয়েছে। ফলে ডিলাররা বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি জানায়, বর্তমানে দেশে এলপিজি চরম সংকটময় মুহূর্ত চলছে। সংগঠনটি বলছে, ২৭টি কোম্পানির সাড়ে ৫ কোটি সিলিন্ডার বাজারজাত করা হয়েছে। এর মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে গ্যাস রিফিল (পুনরায় গ্যাস ভরা) হচ্ছে। অর্থাৎ বাকি ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার খালি পড়ে আছে।

সংকটময় পরিস্থিতির মধ্যেই আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে সংগঠনটি জানায়, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে কোম্পানির প্ল্যান্টগুলো থেকে গ্যাস উত্তোলনও স্থগিত থাকবে।

এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান বলেন, দেশে বর্তমানে চরম এলপিজি সংকট চলছে। পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিইআরসি নতুন দাম ঘোষণা করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।




  বিষয়:   এলপিজি  এলপি  এলপি গ্যাস  গ্যাস  সিলিন্ডার  দাম  বন্ধ  গ্যাস সংকট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy