দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

এবার দেশের বাজারে একসঙ্গে কমল সোনা ও রুপার দাম। সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা পর্যন্ত কমেছে।দেশের

2026-01-08T21:39:37+00:00
2026-01-08T21:39:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

এবার দেশের বাজারে একসঙ্গে কমল সোনা ও রুপার দাম। সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা পর্যন্ত কমেছে।

দেশের বাজারে এখন থেকে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ৮০৬ টাকায়। আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি এবার সোনার সঙ্গে রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 






Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy