কুতুবদিয়ায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী কামাল সওদাগর এর মালিকানাধীন ফিশিং বোট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার

2026-01-09T16:26:41+00:00
2026-01-09T16:26:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুতুবদিয়ায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ৬৯)
X

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী কামাল সওদাগর এর মালিকানাধীন ফিশিং বোট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। 

গতকাল সাগরে বোট ডুবিতে নিখোঁজের পর আজ ৯ জানুয়ারি ভোররাতে তাদের দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  তবে এখনো নিখোঁজ রয়েছে কিশোর জেলে ফয়সাল। সেও মারা গেছে বলে ধারণা সবার। 

তারা হলেন, কুতুবদিয়ার বড়ঘোপের অমজাখালীর জশির আলমের পুত্র বোটের মাঝি এহেছান, আলী আকবর ডেইলের বাসিন্দা লেড়ু। নিখোঁজ রয়েছে অমজাখালী মাহমুদুল করিমের পুত্র কিশোর ফয়সাল। 

বোটের মালিক বড়ঘোপ ইউনিয়নের অমজাখালির বাসিন্দা মোঃ কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ফিশিং বোটটি মাছ ধরতে যায়। ৮ জানুয়ারি রাতে মাছ ধরতে জাল ফেলানো হয়। এসময় নোঙরের সাথে আটকে বোটটি ডুবে যায়। বোটে থাকা ৮ জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলে নিখোঁজ হন তিনজন। তিনজনের মধ্যে দুই জনের মৃতদেহ তল্লাশি করে ওই এলাকা থেকে উদ্ধার করা হয়।  তবে এখনো নিখোঁজ একজন। তাকে খোঁজার জন্য তল্লাশী চলছে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, বোট নিখোঁজ ও দুইজনের মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy