আটপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রফিকুল ইসলাম হিলালীর

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার প্রতিরোধকরণের লক্ষ্যে এক

2026-08-08T22:20:08+00:00
2026-08-08T22:20:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রফিকুল ইসলাম হিলালীর
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ১৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নেত্রকোণার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার প্রতিরোধকরণের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে উপজেলার তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমীতে তেলিগাতী ইউনিয়ন পরিষদ ও দুওজ ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৯, নেত্রকোণা-০৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটপাড়া উপজেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মাসুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম।

​আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহনুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ দূর করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুবসমাজকে সুপথে রাখতে অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

​সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার নানা পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy