মিয়ানমার থেকে ছোড়া গুলি এপারে, বিস্ফোরণের শব্দে সীমান্তে আতঙ্ক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মিয়ানমারের রাখাইন সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে টেকনাফের সীমান্তবর্তী এলাকায় চরম

2026-01-11T11:06:20+00:00
2026-01-11T11:06:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিয়ানমার থেকে ছোড়া গুলি এপারে, বিস্ফোরণের শব্দে সীমান্তে আতঙ্ক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ৭১)
X

মিয়ানমারের রাখাইন সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে টেকনাফের সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভারী অস্ত্রের গোলাবর্ষণের শব্দে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রবিবার (১১ জানুয়ারি) সকাল পর্যন্ত হোয়াইক্যং সীমান্তের কাছে একের পর এক বোমা বিস্ফোরণ এবং শত শত রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, এপারের বাড়ি-ঘর কেঁপে ওঠে এবং ছোড়া গুলি চিংড়ি ঘের ও চাষের জমিতেও পড়ে। নারী ও শিশুরা ভয়ে কাঁদছে, রাতেও ও দিনের বেলায় বাসিন্দারা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “সারারাত আমরা জেগে ছিলাম, একেকটি বিস্ফোরণে বাড়িঘর কেঁপে উঠছিল। নারী ও শিশুরা ভয়ে কাঁদছিল।”

আরেক বাসিন্দা মো. ছৈয়দ হোসেন বলেন, “পরিস্থিতি ভয়াবহ, এপারের সাধারণ মানুষ অনিরাপদ মনে করছেন।”

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, “গত তিনদিন ধরে সীমান্তে দিনে-রাতে গোলাগুলি ও বোমার বিস্ফোরণ চলছে। ছোড়া গুলি এপারে এসে পড়ছে, মানুষের চিংড়ি ঘরে ও চাষের জমিতে ক্ষতি হচ্ছে।”

রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আরমান বলেন, “সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। আমি নিরাপদে পালিয়ে আসছি।”

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, “সীমান্তের ওপারে গোলাগুলির বিষয়টি আমরা জানি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জনসচেতনতা বৃদ্ধির কাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy