প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ১:৩০ পিএম (ভিজিট : ১১৯)

X
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) বিকেলে কলসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয।
রোয়াইলবাড়ী ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আব্দুর রহিম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক নেত্রকোনা-৩, কেন্দুয়া-আটপাড়া আসনের বিএনপির মনোনিত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।
দোয়া মাহফিলের শুরুতেই স্থানীয় আওয়ামীলীগের দুইজন এবং জামায়াত ইসলামীর ৪জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী নবাগতদের ফুলের মালা পড়িয়ে বিএনপিতে বরণ করে নেন। বিএনপিতে যোগদানকারীরা হলেন, আওয়ামীলীগ কর্মী শ্যামল কর্মকার ও রতন সরকার। জামায়াত ইসলামীর কর্মী হাফিজ উদ্দিন, রফিকুল ইসলাম, জসীম উদ্দিন ও ফরিদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা ইমরান তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভুইয়া, সাধারন সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লব, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান খান কায়সার, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের সবুজ প্রমুখ।