টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজল শেখ (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) দুপুর

2026-01-11T17:26:36+00:00
2026-01-11T17:26:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৮১)
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজল শেখ (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আবদুল্লাহ (১৮) নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল মো. ফজল শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. ফজল শেখ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে নিহতের মরদেহ টঙ্গীবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, মোটরসাইকেল চালককে হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy