‘আইপিএলের কারণে ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব পড়বে না’

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বাংলাদেশ-ভারত বাণিজ্যেআইপিএল ইস্যুর কারণেপ্রভাব পড়বে এমন কোনো কিছু বর্তমানে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ

2026-01-11T18:27:03+00:00
2026-01-11T18:27:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘আইপিএলের কারণে ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব পড়বে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ৯৮)
X

বাংলাদেশ-ভারত বাণিজ্যে আইপিএল ইস্যুর কারণে প্রভাব পড়বে এমন কোনো কিছু বর্তমানে দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 

আজ রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। সব দেশের সঙ্গে উদার বাণিজ্যে করতে চায় বাংলাদেশ। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা দেশ স্পেসিফিক কোনো বাই লেটারাল সিদ্ধান্ত নেই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।’

ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও জানান শেখ বশিরউদ্দিন। ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেয়া হয়েছে, এটার কোনও ইমপ্যাক্ট এসেছে কি না সেটাও দেখছেন বলে জানিয়েছেন তিনি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘শর্ত শিথিল করে ব্যবসা বাণিজ্য আরও সহজ করার জন্য আমদানি নীতি আদেশ সংশোধন করা হচ্ছে। খসড়া আমদানি নীতি দ্রুত ক্যাবিনেটে উত্থাপন করা হবে।’

উল্লেখ্য, রমজানে নিত্যপণ্যের বিষয়ে সার্বিক পর্যালোচনা করতে আগামী ১৯ জানুয়ারি অংশীজনদের সঙ্গে বৈঠক হবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy