বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নবদম্পতিসহ অন্তত ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের

2026-01-11T23:32:56+00:00
2026-01-11T23:32:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম   (ভিজিট : ৫৪৩)
X

ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নবদম্পতিসহ অন্তত ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথি এবং পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার স্থানীয় সময় সকাল ৭টায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডতায় বাড়িটির ছাদ ধসে পড়ে এবং দেয়ালের একটি বড় অংশ উড়ে যায়।

জরুরি সেবাকর্মীরা জানান, গ্যাস লিকেজের কারণে ঘরটিতে গ্যাস জমে গিয়েছিল এবং সেখান থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত। এতে ওই বাড়ির আশপাশের আরও অন্তত ৩টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তান সিনেটের চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডারের অনিরাপদ ব্যবহার রোধে এখন আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’

নিহত বরের বাবা হানিফ মাসিহ জানান, তাঁর ছেলের আগের দিনই বিয়ে হয়েছিল। বিস্ফোরণের সময় নবদম্পতি, পরিবারের সদস্য ও অতিথিরা ওই বাড়িতে ঘুমাচ্ছিলেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy