হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শিগগিরই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

2026-08-08T15:47:02+00:00
2026-08-08T15:47:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শিগগিরই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে অগ্রগতি হয়েছে এবং দ্রুতই একটি সমঝোতা হতে পারে। চুক্তি কার্যকর হয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাহীন হলে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া হবে বলেও জানান তিনি। খবর রয়টার্সের।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তবে গত পাঁচ মাসের সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজার ও মূল্যস্ফীতিতে।

হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার সম্ভাবনার কথা ট্রাম্প প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে একাধিকবার জানালেও ইরান নিয়মিতই সরাসরি আলোচনা চলার বিষয়টি অস্বীকার করেছে। ফলে এবারকার উদ্যোগ দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

হরমুজে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিরাও লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ জ্বালানি কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তাদের ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় একজন ক্রু নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে কোম্পানিটি জানিয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy