সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিচ্ছে সরকার

অর্থনীতি ডেস্ক

অর্থ-বানিজ্য

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এ জন্য ১০ বছর মেয়াদি শরীয়াহ ভিত্তিক

2026-01-12T10:24:46+00:00
2026-01-12T10:24:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিচ্ছে সরকার
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:২৪ এএম   (ভিজিট : ১৬৭)
X

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এ জন্য ১০ বছর মেয়াদি শরীয়াহ ভিত্তিক সুকুক ইস্যু করা হচ্ছে। এ বিনিয়োগের বিপরীতে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক। গতকাল রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, গেল ৭ ও ৮ জানুয়ারি ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটি সুকুক ইস্যু বিষয়ক সভা করে। এতে সদস্যরা ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যুর বিষয়ে একমত হন।

সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কিছু নির্দিষ্ট ট্রেন সেবা এই সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি ওই ১০ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।

খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সুকুক (ইসলামী বন্ড) ইস্যুর মাধ্যমে সরকার একদিকে যেমন উন্নয়ন প্রকল্পে বড়ো অঙ্কের অর্থ পাবে, অন্যদিকে সুদবিহীন বা ইসলামী পদ্ধতিতে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে এটি ইসলামী ব্যাংকিং খাতের জন্যও একটি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে কাজ করবে।




  বিষয়:   সম্মিলিত ইসলামী ব্যাংক  সরকার  বাংলাদেশ ব্যাংক 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy