নির্বাচনী ডামাডোলের মধ্যেই জাল টাকার বিস্তার নিয়ে উদ্বেগ

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

নির্বাচনের ব্যস্ততার মধ্যে গ্রামগঞ্জ থেকে শুরু করে বন্দর এলাকাতেও জাল টাকার ছড়াছড়ি চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এতে সাধারণ

2026-01-12T13:01:07+00:00
2026-01-12T13:15:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনী ডামাডোলের মধ্যেই জাল টাকার বিস্তার নিয়ে উদ্বেগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:০১ পিএম  আপডেট: ১২.০১.২০২৬ ১:১৫ পিএম  (ভিজিট : ১২৫)
X

নির্বাচনের ব্যস্ততার মধ্যে গ্রামগঞ্জ থেকে শুরু করে বন্দর এলাকাতেও জাল টাকার ছড়াছড়ি চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক ঝুঁকিও। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একদিকে মানুষকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করছে, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসে (এমএফএস) নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছে। তবে অর্থনীতিবিদদের মতে, শুধু সীমান্ত নয়—দেশের অভ্যন্তরেও নজরদারি জোরদার না করলে দীর্ঘমেয়াদে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।

গত ২৩ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হোমতাবাদ এলাকা থেকে ৬০ হাজার নতুন বাংলাদেশি দুই টাকার জাল নোট উদ্ধার করে দেশটির কাস্টমস বিভাগ। এর আগেও গত অক্টোবর মাসে চট্টগ্রাম থেকে ২০ কোটি টাকা এবং মৌলভীবাজারের কুলাউড়া থেকে এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। একই সঙ্গে ডলার ও ইউরোসহ বিপুল পরিমাণ বৈদেশিক জাল মুদ্রাও জব্দ করা হয়েছে।

এছাড়া সম্প্রতি যশোরের কেশবপুর ও শেরপুরের একটি পোস্ট অফিস থেকে গ্রাহকদের হাতে জাল টাকা পৌঁছে দেওয়ার ঘটনাও ধরা পড়েছে। এভাবে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়া জাল টাকা এখন জাতীয় অর্থনীতির জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “নির্বাচনের আগে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, সে ক্ষেত্রে জাল নোট ব্যবহারের আশঙ্কা থাকে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ডিজিএফআই, এনএসআই ও সিআইডিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক করা হয়েছে।”

এদিকে ভোটার উপস্থিতি কমাতে নির্বাচনের আগে টাকা ছড়ানোর আশঙ্কা রয়েছে—এমন তথ্য গত ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশনকে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর নজরদারির সুপারিশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস নিজেই ঝুঁকিপূর্ণ নয়। এটি একটি স্বীকৃত লেনদেন ব্যবস্থা। তবে কোনো সন্দেহজনক লেনদেন হলে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাই করবে।”

বিশ্লেষকদের মতে, নির্বাচনী ব্যস্ততার সুযোগ নিয়ে শুধু সীমান্ত পথ নয়, দেশের ভেতরেও জাল টাকার প্রবাহ বাড়তে পারে। তাই অভ্যন্তরীণ পর্যায়ে নজরদারি জোরদার করা জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আল আমিন বলেন, “দীর্ঘ সময় পর অনেক প্রভাবশালী ব্যক্তি দেশছাড়া হলেও তারা নিষ্ক্রিয় নয়। বিভিন্ন উপায়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। তাই আলাদা ইউনিটের মাধ্যমে আগাম সতর্কতা ও দ্রুত শনাক্তকরণ নিশ্চিত করতে হবে।”

জাল টাকার ভোগান্তি ও আর্থিক ক্ষতি এড়াতে বাংলাদেশ ব্যাংক বড় অঙ্কের লেনদেন নগদের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy