ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে

2026-01-12T16:28:32+00:00
2026-01-12T16:28:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৮৮)
X

দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দফতর। খবর তাসনিম নিউজ এজেন্সি’র।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন, তাদের স্মরণেই এই জাতীয় শোক পালন করা হচ্ছে।
 
সরকারি এক বিবৃতিতে বলা হয়, ইরানি জাতি দেখেছে যে, কীভাবে অপরাধীরা দায়েশ (আইএসআইএল বা আইএসআইএস)-এর মতো বর্বর সহিংসতা চালিয়ে সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের লক্ষ্যবস্তু করেছে, যার ফলে অনেকেই শহীদ হয়েছেন।

বিবৃতিতে এই সহিংসতাকে নজিরবিহীন আখ্যা দিয়ে বলা হয়, এর সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। 

এদিকে, সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান সরকার।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলছে, সম্প্রতি ‘রাজতন্ত্রপন্থি সহিংস দাঙ্গাকারীরা’ ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে। এতে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, রাজতন্ত্র সমর্থনকারী দাঙ্গাকারীরা সরকারি স্থাপনা ভাঙচুর করেছে, সড়ক অবরোধ করেছে, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যকে আহত করেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy