বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু চূড়ান্তে বিসিবি-আইসিসি বৈঠক আজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘ভেন্যু পরিবর্তন’ ইস্যুতে এখনও সমাধান আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমস্যা সমাধানে

2026-01-13T10:09:56+00:00
2026-01-13T10:09:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু চূড়ান্তে বিসিবি-আইসিসি বৈঠক আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:০৯ এএম   (ভিজিট : ১০০)
X

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘ভেন্যু পরিবর্তন’ ইস্যুতে এখনও সমাধান আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমস্যা সমাধানে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইসিসির সঙ্গে বৈঠক হবে। বিসিবি-আইসিসির এ বৈঠকেই ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতে নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটা বিসিবি এবং আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনা।

এদিকে শ্রীলঙ্কা নয়, ভারতেরই অন্য দুটি ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপের এক মাসেরও কম সময় থাকায় বাংলাদেশের ম্যাচগুলো লজিস্টিক কারণে অন্য দেশে সরিয়ে নেয়া সম্ভব না। বিকল্প হিসেবে চেন্নাই এবং তিরুবনন্তপুরমে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের কথা ভাবা হচ্ছে।

এর আগে, গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে তিনটি কারণে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ রয়েছে। ওই তিনটি কারণ হলো—দলে মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি এবং জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট।

বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ নজরুল এ কারণগুলোকে ‘উদ্ভট ও অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছেন।




  বিষয়:   বাংলাদেশ  বিশ্বকাপ  বিসিবি  আইসিসি  মোস্তাফিজুর রহমান 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy