আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আইজেএফ ফ্যামিলি ডে-২০২৬

বুলেটিন ডেস্ক

গণমাধ্যম

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬।শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া

2026-01-13T13:20:19+00:00
2026-01-13T13:20:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আইজেএফ ফ্যামিলি ডে-২০২৬
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ১০৪)
X

সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আইজেএফ ফ্যামিলি ডে–২০২৬।

শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া এলাকার গোলাপ গ্রামে অবস্থিত উৎসব পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের পূর্ব গেট থেকে অংশগ্রহণকারী সদস্য ও তাঁদের পরিবারবর্গ নির্ধারিত যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে যাতায়াত, খাবার পরিবেশন, বিনোদনমূলক আয়োজন ও র‍্যাফেল ড্রসহ সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সকালের নাস্তা ও দুপুরের খাবারের সুব্যবস্থা ছিল। কুপন ব্যবস্থাপনার মাধ্যমে সব কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানান আয়োজকরা।

অংশগ্রহণকারী সদস্যরা বলেন, দীর্ঘদিন পর এমন পারিবারিক আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করেছে। শিশুদের অংশগ্রহণ ও বিনোদনমূলক পরিবেশ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

আয়োজক কমিটির পক্ষ থেকে ফ্যামিলি ডে সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy