পোশাক শিল্পের টেকসই রূপান্তরে বিজিএমইএ ও একশনএইডের কৌশলগত অংশীদারিত্ব

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অর্থ-বানিজ্য

বাংলাদেশের পোশাক শিল্পে মানবাধিকার ও পরিবেশগত সুরক্ষা (HREDD) নিশ্চিতকরণ, কমপ্লায়েন্স সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি

2026-01-13T20:07:43+00:00
2026-01-13T20:07:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোশাক শিল্পের টেকসই রূপান্তরে বিজিএমইএ ও একশনএইডের কৌশলগত অংশীদারিত্ব
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৬২)
X

বাংলাদেশের পোশাক শিল্পে মানবাধিকার ও পরিবেশগত সুরক্ষা (HREDD) নিশ্চিতকরণ, কমপ্লায়েন্স সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং একশনএইড বাংলাদেশ (এএবি)। এই এমওইউ এর মাধ্যমে বিজিএমইএ এর ‘সাসটেইনেবল স্ট্র্যাটেজিক ভিশন ২০৩০’ বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে।

আজ (মঙ্গলবার) উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ এর পক্ষে সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান এবং একশনএইড বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক রুমানা রশীদ এবং একশনএইড বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাগন।

সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতার মূল ক্ষেত্রগুলো হলো:

কারখানায় নারী নেতৃত্ব তৈরি করা এবং সবার জন্য সম্মানজনক কাজের পরিবেশ নিশ্চিত করা।
হয়রানি ও বৈষম্যমুক্ত কর্মস্থল গড়া এবং শ্রমিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা।
কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এবং সবুজ শিল্পায়ন উৎসাহিত করা।
শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিশ্চিত করা, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং সামাজিক সুরক্ষা স্কিমগুলো পেতে সহায়তা করা।
কর্মীদের কাজের দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানদণ্ড (যেমন: EUCSDD) অনুযায়ী কারখানাগুলোতে বিশেষ পর্যবেক্ষণ টুল ও প্রশিক্ষণ চালু করা।
মালিক, শ্রমিক ও ক্রেতাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং নিয়মিত পর্যালোচনার মাধ্যমে কাজের স্বচ্ছতা বজায় রাখা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, বাংলাদেশের পোশাক শিল্প এখন কেবল উৎপাদনের কেন্দ্র নয়, বরং এটি টেকসই ও নৈতিক ব্যবসার বিশ্বস্ত অংশীদার। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের কারখানায় মানবাধিকার ও পরিবেশগত মানদণ্ডকে আরও শক্তিশালী করতে চাই। একশনএইড এর সাথে এই যৌথ উদ্যোগ আমাদের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গৌরব ও সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, আমরা বিশ্বাস করি শ্রমিকদের সুরক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমেই এই শিল্পের প্রকৃত সমৃদ্ধি সম্ভব। সকল অংশীজনদের সাথে নিয়ে আমরা এমন একটি ইকোসিস্টেম তৈরি করতে চাই, যেখানে স্বচ্ছতা ও মানবাধিকার হবে প্রধান অগ্রাধিকার।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৬ জানুয়ারি থেকে ২০৩০ এর ডিসেম্বর সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদী এই সমঝোতা স্মারক অনুযায়ী, একশনএইড বাংলাদেশ এই কার্যক্রমগুলোতে আর্থিক সহায়তা প্রদান করবে এবং বিজিএমইএ তার সদস্য কারখানাগুলোর অবকাঠামো ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy