‘বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু ভারতের সমর্থকদের তোপের মুখে পড়ে নিরাপত্তার শঙ্কার কথা বলে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

2026-01-13T22:00:17+00:00
2026-01-13T22:00:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলবে না’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম   (ভিজিট : ১৮১)
খালেদ মাহমুদ সুজন
X

খালেদ মাহমুদ সুজন

আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু ভারতের সমর্থকদের তোপের মুখে পড়ে নিরাপত্তার শঙ্কার কথা বলে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

সাম্প্রতিক সময়ে মোস্তাফিজের এই ইস্যুতে পুরো দেশে তোলপাড়। ভারত যদি আইপিএলে মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দিবে?

শক্ত অবস্থান জানিয়ে দুইবার আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে বাংলাদেশ দলের ক্রিকেটার, দর্শক-সমর্থকদের নিরাপত্তা শঙ্কা বেশি। সুতরাং, এ পরিস্থিতিতে কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের খেলা সম্ভব নয়।

তবে বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশ দলের জন্য অদূর ভবিষ্যতে খারাপ হবে জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ দলের সাবেক এই প্রধান কোচ বলেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কার রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া কোনো দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে চাইবে না। তখন আপনি টিভি কাভারেজ পাবেন? আপনি কত টাকা আয় করবেন? আর্থিক (আয়) ছাড়া আপনি কীভাবে ক্রিকেট চালাবেন?’




  বিষয়:   বিশ্বকাপ  বয়কট  সুজন  মোস্তাফিজ  খালেদ মাহমুদ সুজন 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy