গণভোট ও নির্বাচন নিয়ে সচেতনতা বাড়াতে ভোটারদের দোরগোড়ায় ডিসি

জাহাঙ্গীর আলম

জাতীয়

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক

2026-01-14T13:14:40+00:00
2026-01-14T13:14:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণভোট ও নির্বাচন নিয়ে সচেতনতা বাড়াতে ভোটারদের দোরগোড়ায় ডিসি
জাহাঙ্গীর আলম
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ১৫৬)
X

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি সরাসরি সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের গুরুত্ব তুলে ধরছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক নিজ হাতে ভোটারদের মধ্যে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের গণভোট ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

এদিন সাতকানিয়ার সৌদি প্রবাসী খান আলমের স্ত্রী জান্নাতুল নাঈমের বাড়িতেও যান জেলা প্রশাসক। সেখানে জান্নাতুল নাঈমের বাবা জাফর আলমসহ পরিবারের সদস্যদের হাতে লিফলেট তুলে দেন তিনি। স্থানীয়রা জানান, জেলা প্রশাসক কাউকে কোনো নির্দিষ্ট পক্ষে ভোট দিতে প্ররোচিত করেননি।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা এ উদ্যোগকে ব্যতিক্রমী বলে অভিহিত করেছেন। ছদাহা ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আহমদ কবির বলেন, দীর্ঘ চাকরিজীবনে এমন উদ্যোগ আগে দেখেননি। একই মত প্রকাশ করেন দক্ষিণ কাঁঞ্চনা নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

এদিন সাতকানিয়ায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচন আয়োজনের মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করতে চায় জেলা প্রশাসন।

সাংবাদিকদের তিনি জানান, জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং সব কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ গণভোট ও জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy