বাড্ডায় নাহিদ ইসলামের অফিসে গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়

2026-01-14T17:13:36+00:00
2026-01-14T18:11:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড্ডায় নাহিদ ইসলামের অফিসে গুলিবর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ৬:১১ পিএম  (ভিজিট : ২৭৬)
X

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে।

ঘটনাটি নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও পুলিশ জানিয়েছে এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই। মূলত একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি করে না পাওয়ায় সন্ত্রাসীরা এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, ঘটনার সময় একদল চাঁদাবাজ ওই নির্মাণাধীন ভবনে এসে বিল্ডার্সের এমডিকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা দুই রাউন্ড গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। 

পুলিশ আরও জানায়, ওই ভবনটিতে আগে এনসিপির অফিস ছিল তবে গত নভেম্বর মাসেই তারা সেখান থেকে কার্যক্রম সরিয়ে নিয়েছে। ফলে বর্তমানে এটি আর রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে না। 

নাহিদ ইসলাম নিজেও এই ঘটনাকে পুরোপুরি অরাজনৈতিক বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি কোনো নির্বাচনী প্রতিহিংসা বা রাজনৈতিক হামলা নয় বরং ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা এই কাজ করে থাকতে পারে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy