খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বুধবার (১৪

2026-01-14T19:42:41+00:00
2026-01-14T19:42:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৫৬)
X

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর এফবিসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক মোঃ আবদুর রহিম খান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এম এ কাশেম, মীর নাসির হোসেনসহ সাবেক সহ-সভাপতিবৃন্দ, সাবেক পরিচালকবৃন্দ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং এফবিসিসিআই’র কর্মকর্তা ও কর্মচারীগণ। 

অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানামর্তুজা হাসান চৌধুরী। 

মাহফিলে উপস্থিত সবাই মরহুমা বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy