রেকর্ড ছোঁয়ার পর হঠাৎ কী হলো স্বর্ণের বাজারে?

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে

2026-01-15T10:53:21+00:00
2026-01-15T10:53:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেকর্ড ছোঁয়ার পর হঠাৎ কী হলো স্বর্ণের বাজারে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ৭১)
X

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে হঠাৎ দরপতন ঘটে। একই সঙ্গে কমেছে রুপা ও প্লাটিনামের দামও।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৪ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। এর আগে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৬৪২ দশমিক ৭২ ডলারে পৌঁছেছিল। একইদিন ফেব্রুয়ারিতে ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ কমে ৪ হাজার ৫৮৭ দশমিক ৭০ ডলারে নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, টানা তিন সেশনে রেকর্ড উচ্চতায় ওঠার পর বিনিয়োগকারীরা লাভ তুলে নেওয়ায় স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান ইস্যুতে তুলনামূলক নরম অবস্থানের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও সাময়িকভাবে কমেছে।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরান বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করার ইঙ্গিত নিরাপদ আশ্রয়ের চাহিদা কমিয়েছে। তবে তিনি মনে করেন, স্বর্ণের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও শেষ হয়নি।

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরান অভ্যন্তরীণ অস্থিরতা সামাল দেওয়ার চেষ্টা করে আসছে। যদিও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ রয়েছে, হোয়াইট হাউস জানিয়েছে— ট্রাম্প বর্তমানে ‘অপেক্ষা করো ও দেখো’ নীতি অনুসরণ করছেন।

এদিকে ট্রাম্প সম্প্রতি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার পরিকল্পনা নেই বলে জানালেও ভবিষ্যৎ পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

বিনিয়োগকারীরা এখন জানুয়ারির প্রথম সপ্তাহের মার্কিন সাপ্তাহিক বেকারত্বের তথ্যের দিকে নজর রাখছেন। এসব তথ্য শ্রমবাজার ও ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। বাজার বিশ্লেষকদের ধারণা, চলতি বছর সুদের হার দুই দফা কমতে পারে, যা সাধারণত স্বর্ণের মতো নিরাপদ সম্পদের জন্য ইতিবাচক।

একই সময়ে স্পট সিলভারের দাম ৫ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৮৭ দশমিক ৪৬ ডলারে নেমেছে। সেশনের শুরুতে রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৯৩ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছিল। এছাড়া স্পট প্লাটিনামের দাম ৪ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ২৮২ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।




  বিষয়:   স্বর্ণের বাজার 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy