দুপুরে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নানা বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম

2026-01-15T11:25:05+00:00
2026-01-15T11:29:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুপুরে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৫ এএম  আপডেট: ১৫.০১.২০২৬ ১১:২৯ এএম  (ভিজিট : ৪০)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নানা বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ দুপুরে বৈঠক বসতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিইসির দপ্তর এ তথ্য জানান।

সিইসি দপ্তর সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টা ৪৫ মিনিট প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসবেন। 

সূত্র আরও জানায়, পোস্টাল ব্যালটের নকশা পরিবর্তন কিংবা পোস্টাল ব্যালট বাতিল করাসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। দলটির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি, এমন ব্যালটগুলো সংশোধন করার দাবি জানানো হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy