মানবাধিকার কমিশনের চেয়ারম্যান খুঁজছে সরকার

জাতীয়

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

2026-01-15T12:11:59+00:00
2026-01-15T12:11:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান খুঁজছে সরকার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ৯০)
X

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগ দেয়ার জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ৬ ধারা অনুযায়ী যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (বায়োডাটা) এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি জমা দিতে বলা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে এসব কাগজপত্র সচিব, লেজিসলেটিভ ও ‘সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নম্বর ৬২৮, ভবন নম্বর ০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ —এই ঠিকানায় ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইল ([email protected]) করে পাঠাতে হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy