পরিচালক নাজমুলকে শোকজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর লিখিত জবাব চেয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।এদিকে এমন শাস্তিমূলক

2026-01-15T14:27:00+00:00
2026-01-15T14:44:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিচালক নাজমুলকে শোকজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ১৫.০১.২০২৬ ২:৪৪ পিএম  (ভিজিট : ৫৯)
X

নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর লিখিত জবাব চেয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে এমন শাস্তিমূলক ব্যাবস্থায় মন গলেনি ক্রিকেটারদের। নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় আছেন তারা।

আজ বৃহষ্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়া-না ইস্যুতে তামিম ইকবালের মন্তব্য ধরে জাতীয় দলের সাবেক অধিনায়ক ‘ভারতীয় দালাল’ মন্তব্য করে আলোচনায় আসেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম। সেটি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই গতকাল বুধবার জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন নাজমুল। 

সেই মন্তব্যের জেরে গত রাতেই দুঃখ প্রকাশ করেছে বিসিবি। এদিকে ওই পরিচালকের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। এমন পরিস্থিতির মধ্যেই নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁর লিখিত জবাব চেয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

বিজ্ঞপ্তির শুরুতে বিসিবি উল্লেখ করেছে, ‘বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করছে বিসিবি। বিসিবি স্বীকার করছে যে, ওই মন্তব্যগুলো উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিসিবি আবারও জানাতে চায়, ক্রিকেটারদের প্রতি সম্মান, পেশাদার আচরণ এবং ক্রিকেট খেলাকে এগিয়ে নেওয়ার মূল্যবোধের প্রতি বিসিবির অঙ্গীকার অটুট রয়েছে।’

নাজমুল ইসলামের প্রতি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বিসিবি লিকেছে, একটি সাংবিধানিক সংস্থা হিসেবে নিয়ম, বিধি ও পেশাদার নীতিমালার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে বিসিবি এ ধরনের বিষয়গুলো কঠোরভাবে মোকাবিলা করতে বাধ্য। এই দায়িত্বের অংশ হিসেবে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যেই আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। তাঁকে একটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাজমুলের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা। পদত্যাগ না করলে বিপিএল বয়কটের হুমকি দিয়েছে। এ প্রসঙ্গে ক্রিকেটারদের মাঠের খেলায় ফিরতে আহ্বান জানিয়ে বিসিবি লিখেছে, বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, খেলোয়াড়রাই বিপিএলসহ বোর্ডের অধীনে পরিচালিত সকল ক্রিকেট কার্যক্রমের প্রধান অংশীদার এবং প্রাণশক্তি। বোর্ড আন্তরিকভাবে আশা করে, ক্রিকেটাররা টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে এবং বিপিএল ২০২৬-এর ধারাবাহিকতা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে তাদের পেশাদারিত্ব ও অঙ্গীকার অব্যাহত রাখবেন।




  বিষয়:   বিসিবি  পরিচালক নাজমুল  ব্যবস্থা  শোকজ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy