প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল কবে, জানা গেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক

2026-01-15T17:57:19+00:00
2026-01-15T17:57:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল কবে, জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৮৯)
X

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র।

বৃহস্পতিবার সূত্রটি জানায়, ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে ফল প্রকাশের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে চাই না। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল খুব শিগগিরই প্রকাশ করা হবে।”

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া লক্ষাধিক প্রার্থী দীর্ঘদিন ধরে ফলের অপেক্ষায় রয়েছেন। ফল প্রকাশ নিয়ে বিভিন্ন সময়ে নানা গুজব ছড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করে আসছে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫” এর লিখিত পরীক্ষা। এতে প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখেরও বেশি প্রার্থী অংশগ্রহণ করেন।




  বিষয়:   প্রাথমিক সহকারী শিক্ষক  নিয়োগ পরীক্ষা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy