তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট কর্তৃক তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের

2026-01-15T20:48:32+00:00
2026-01-15T20:48:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৩২৫)
X

বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট কর্তৃক তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে “আমানত বীমা প্রিমিয়াম নির্ধারণী বিবরণী প্রস্তুত” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় দেশে কার্যরত ৬১টি তফসিলি ব্যাংকের বিভিন্ন স্তরের ১২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলী জাহান আহমেদ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিভিন্ন ব্যাংক হতে আগত কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে ডিপোজিট ইন্স্যুরেন্স সিস্টেম সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরে কর্মশালাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

কর্মশালাটিতে সভাপতিত্ব করেন ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের পরিচালক মোঃ সেলিম আহমদ। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের ব্যাংকিং খাতের আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য/উপাত্তের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।

কর্মশালায় মূল সেশন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক নূরে আসমা নাদিয়া, যুগ্মপরিচালক আমিনা আক্তার এবং যুগ্মপরিচালক মোছাঃ তানিয়া সুলতানা। কর্মশালাটি পরিচালনার সময় তাঁরা “আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫” এবং আমানত বীমা সংক্রান্ত তথ্য প্রস্তুত এর বিষয়ে সূক্ষাতিসূক্ষ্ম বিষয় বিশ্লেষণ ও বিস্তারিত আলোচনা করেন। ব্যাংকসমূহ হতে আগত কর্মকর্তাগণ অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

সভাপতি কর্মশালায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy