জাতীয় নদী রক্ষা কমিশন আইনের খসড়া চূড়ান্তকরণে সভা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের নদ-নদীগুলোকে অবৈধ দখল, দূষণ ও নাব্যতা সংকট থেকে সুরক্ষা প্রদান, নদীর স্বাভাবিক প্রবাহ এবং পরিবেশ ও প্রতিবেশগত

2026-01-15T20:55:54+00:00
2026-01-15T20:55:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় নদী রক্ষা কমিশন আইনের খসড়া চূড়ান্তকরণে সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ১১৫)
X

বাংলাদেশের নদ-নদীগুলোকে অবৈধ দখল, দূষণ ও নাব্যতা সংকট থেকে সুরক্ষা প্রদান, নদীর স্বাভাবিক প্রবাহ এবং পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য নিশ্চিতকরণে সমন্বিত, শক্তিশালী ও কার্যকর আইনগত কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নদী রক্ষা কমিশন (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, পরিকল্পনা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সেতু বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষে আলোচনায় অংশ নেন অতিরিক্ত সচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম, যুগ্মসচিব (আইন) মোহাম্মদ ইসমাইল হোসেন এবং যুগ্ম-সচিব (টিএ) মোহাম্মদ রফিকুল করিম, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মকসুমুল হাকিম চৌধুরী, সার্বক্ষণিক সদস্য (অতিরিক্ত সচিব) এস এম ফিরোজ আলম ও কমিশনের সচিব (যুগ্মসচিব) মো. মনিরুজ্জামান তালুকদার সংশোধিত আইনের প্রস্তাবিত ধারাসমূহের প্রেক্ষাপট ও যৌক্তিকতা তুলে ধরেন এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট নির্দেশনা অবহিত করেন।

সংশোধিত আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা নিয়ে গঠনমূলক ও বিস্তারিত আলোচনা শেষে অংশীজন মন্ত্রণালয় ও দপ্তরসমূহের মতামত সন্নিবেশপূর্বক সংশোধিত খসড়া আইনটি সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy