বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক কোর্টনি ওয়ালশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কিংবদন্তি ক্রিকেটার কোর্টনি ওয়ালশ আগামী টি-২০ বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে,

2026-01-17T10:59:45+00:00
2026-01-17T10:59:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক কোর্টনি ওয়ালশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ এএম   (ভিজিট : ৬৫)
X

কিংবদন্তি ক্রিকেটার কোর্টনি ওয়ালশ আগামী টি-২০ বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়ালশ ইতিমধ্যেই দলের সঙ্গে কাজ শুরু করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার প্রথম খেলোয়ার হিসেবে ৫০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন। তিনি আগে বাংলাদেশের পুরুষ দলের স্পেশালিস্ট বোলিং কোচ এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলাদের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে তিনি জিম্বাবুয়ে মহিলাদের দলের টেকনিক্যাল কনসালট্যান্ট ছিলেন।

নিয়োগের পর ওয়ালশ বলেন, ‘যদি আমরা পরিকল্পনা অনুযায়ী খেলি, দলগতভাবে একসঙ্গে কাজ করি এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাই। তবে আমাদের ভালো সুযোগ আছে। আক্রমণগত সংমিশ্রণ এবং দলের সম্ভাবনা আমাকে মুগ্ধ করেছে।’

সিকান্দার রাজার অধিনায়কত্বে জিম্বাবুয়ের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে দ্রুতগতির বোলার হিসেবে আছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা ও তিনোটেন্ডা মাপোসা। ব্র্যাড ইভান্স ও তাশিঙ্গা মুসেকিওয়া হলেন সিম-বোলিং অলরাউন্ডার। স্পিনাররা- ওয়েলিংটন মাসাকাদজা, গ্রেম ক্রেমার ও রাজা; এক অভিজ্ঞ দল গঠন করেছেন।

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভেমোর মাকোনি বলেন, ‘ওয়ালশের জ্ঞান, পেশাদারিত্ব এবং খেলোয়ারদের মেন্টর করার ক্ষমতা আমাদের বোলিং শক্তি বাড়াবে। আইসিসি মেনস টি-২০ বিশ্বকাপের জন্য এমন একজন বিশেষজ্ঞকে আনা গুরুত্বপূর্ণ ছিল।’

জিম্বাবুয়ে গ্রুপ বি-তে রয়েছে, যেখানে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা রয়েছে। তাদের চারটি গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কলম্বোর দুইটি ও পল্লেকেলের একটি। ২০২৪ সালের সংস্করণে খেলতে ব্যর্থ হওয়ার পর তারা এবার বিশ্বকাপে ফিরছে।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy