টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের সম্পর্কে টানাপোড়েন লক্ষ্য করা

2026-01-17T15:17:52+00:00
2026-01-17T15:22:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৩:২২ পিএম  (ভিজিট : ৫৯)
X

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের সম্পর্কে টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ। এমন উত্তপ্ত প্রেক্ষাপটেই জিম্বাবুয়ের বুলাওয়েতে মুখোমুখি হয়েছে দুই দেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

শনিবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় যুব বিশ্বকাপের ম্যাচ শুরু হয়। তবে ম্যাচ শুরুর আগেই মাঠে ঘটে যায় আলোচিত একটি ঘটনা। টসের সময় একে অপরের সঙ্গে করমর্দন করেননি দুই দলের ক্রিকেটাররা, যা নিয়ে শুরু হয় বিতর্ক।

বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রস্তুত না থাকায় টসে অংশ নেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রের হাতে ছিল টসের কয়েন। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে কয়েন ছোড়া হয়। আবরার ‘টেল’ ডাকেন এবং টস জিতে নেয় বাংলাদেশ। এরপর আয়ুশ করমর্দন না করেই সরে যান। একইভাবে বাংলাদেশের সহ-অধিনায়কও হাত মেলানোর উদ্যোগ নেননি।

এর আগে ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াইয়ে এমন সৌজন্যবর্জিত দৃশ্য নিয়মিত দেখা গেছে। গত এশিয়া কাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে করমর্দন করেননি। ম্যাচ শেষে ভারতের অন্য ক্রিকেটাররাও একই আচরণ করেন। বয়সভিত্তিক ও নারী ক্রিকেটেও এর প্রভাব দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশও।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিক সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। এমনকি এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভীর হাত থেকেও ট্রফি গ্রহণ করেননি সূর্যকুমারেরা।

সাম্প্রতিক সময়ে বিসিসিআইর নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ভারতে পাঠানোর বিষয়ে অনীহা প্রকাশ করেছে। এ সংকট নিরসনে আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ চায় তাদের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা হোক।

এ বিষয়ে আলোচনা করতে শনিবার আইসিসির এক প্রতিনিধি ঢাকায় আসার কথা রয়েছে। বৈঠক শেষে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন তাকিয়ে আছে দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে তার আগেই মাঠে দুই দলের ক্রিকেটারদের সৌজন্য এড়িয়ে চলার ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান টানাপোড়েন।




  বিষয়:   বাংলাদেশ  ভারত  ক্রিকেটার 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy