পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, ব্যক্তিকে নয়: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ

2026-01-18T13:31:37+00:00
2026-01-18T13:31:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, ব্যক্তিকে নয়: ইসি মাছউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ১০৬)
X

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।

টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী।

শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি তুলে ধরেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, “পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি।”

সব পক্ষের বক্তব্য শুনে নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিলগুলোর শেষ দিনের শুনানি অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ শুনানি শুরু হয়।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির সময়সূচি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




  বিষয়:   ইসি  মাছউদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy