বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের

বাকেরগঞ্জ( বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠের লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে নামলেন ১০ দলীয় ঐক্যবদ্ধ জোট মনোনীত প্রার্থী।বরিশাল-৬

2026-01-18T18:10:37+00:00
2026-01-18T18:10:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের
বাকেরগঞ্জ( বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ২৪০)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠের লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে নামলেন ১০ দলীয় ঐক্যবদ্ধ জোট মনোনীত প্রার্থী। 

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার আজ সকাল দশটায় তার নির্বাচনী প্রচারণার শুভ সূচনা করেছেন।

আজ রবিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নে নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি এই কার্যক্রম শুরু করেন। জিয়ারত শেষে তিনি মরহুম বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি মহান আল্লাহর দরবারে নিজের নির্বাচনী সফরের সফলতা এবং দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারি এবং বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর ও দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ। কবর জিয়ারত শেষে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন দশ দলীয় জোট ও জামায়াত ইসলামী আগামী নির্বাচনে জয়লাভ করলে ইসলাম ও কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি নির্বাচিত হলে আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাকেরগঞ্জ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy